ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কথা রাখতে পারেননি

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন এবার ঈদে সড়ক পথে কোন দুর্ভোগ পোহাতে হবে না। কিন্তু মন্ত্রী তার কথা রাখতে পারেননি।
শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই কথা বলেন।
রিপন বলেন, সারাদেশে সড়ক পথগুলো ভেঙে যাওয়ায় যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু সরকারের সেদিকে কোন খেয়াল নেই। তবে সরকারের একটা জিনিস খেয়াল আছে, তাহলো কীভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা যায়।
তিনি বলেন, ১৯৭৫ সালে যেভাবে গ্রাম-অঞ্চলে ডাকাতি হতো ঠিক একই ভাবে বর্তমান সারাদেশে গ্রাম-অঞ্চলে ডাকাতি শুরু হয়েছে। শুধু তাই নয়, নারীরাও ধর্ষণ ও শ্লীতাহানির শিকার হচ্ছে।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি। এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করুন। মানুষকে নিরাপদে রাখুন। অন্যথায় নিজেদের অস্তিত্ব খুঁজে পাবেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবিন খোকন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।