ঢাকাTuesday , 14 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শবে কদরে আল্লাহর করুণা চাইলেন খালেদা

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো বাণীতে খালেদা জিয়া বলেন- লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল-কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায়, কল্যাণ ও ন্যায় বিচারের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।
এই পবিত্র রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী মানবজীবনের সকল তিক্ততার বিষবাস্পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে।
মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পুত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানরা নিজেদেরকে বেহেস্তের অনন্য উপহার লাভ করার উপযুক্ত করে তোলে।
আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা জানাই দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক।