ঢাকাTuesday , 14 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সামিউল হত্যা নিয়ে যা বললেন কামরুল

Link Copied!

kamrulসিলেট প্রতিনিধি : সিলেটে শিশু সামিউল আলম রাজনের বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল ইসলামকে জেদ্দা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর উপস্থিত সাংবাদিক ও প্রবাসীদের কাছে তুলে ধরেন সামিউল হত্যার নৃশংস চিত্র। সৌদি আরবপ্রবাসী কামরুল গত ৬ রমজানের দিন বাংলাদেশ এসেছিলেন। সামিউল হত্যাকাণ্ডের দুদিন (শুক্রবার) পর সৌদি আরব পালিয়ে যান তিনি। সামিউল হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি। ভিডিওতে তার ছবিও দেখা গিয়েছে। জানা গেছে, সামিউল ‍হত্যাকাণ্ডের মূল হোতা কামরুলকে জেদ্দার জামেয়া এলাকা থেকে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে আটক করে প্রবাসী বাংলাদেশিরা। পরে তাকে সৌদি পুলিশের হাতে সোপর্দ করা হয়। এর আগে সৌদি সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কামরুলকে আটক করে পুলিশে দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল (জেদ্দা) মোকাম্মেল হোসেন কামরুলকে আটকের খবর নিশ্চিত করে জানান, যেহেতু কামরুলের নামে সৌদি আরবে কোনো মামলা নেই, তাই সৌদি পুলিশ তাকে আটকে রাখবে না। তাকে বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
কামরুলকে আটক এবং এরপর তার প্রতিক্রিয়ার দুইটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।