ঢাকাTuesday , 14 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসিনাকে খালেদার ঈদ শুভেচ্ছা

Link Copied!

Hasina-Khaledaনিজস্ব প্রতিবেদক : প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছার কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন। এ সময় প্রধানমান্ত্রীর পক্ষে কার্ডটি গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকেন্দার আলী। এ বিষয়ে আসাদুল করিম শাহীন বলেন, ‘প্রতিবারের মতো এবারো আওয়ামী লীগের সভানেত্রীকে ম্যাডমের (খালেদা জিয়া) পক্ষ থেকে ঈদ কার্ড পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধানকেই এ কার্ড দিচ্ছি।’