ঢাকাTuesday , 14 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৬ মামলায় বিএনপি নেতাদের জামিন স্থগিতের আবেদন

Link Copied!

Highcourtনিজস্ব প্রতিবেদক : নাশকতা, গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের দায়ের করা ৫৬ মামলায় বিএনপি নেতাদের হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনগুলো করা হয়।
বিষয়টি জানিয়েছেন আমান উল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
যে সকল নেতাদের জামিন আদেশ স্থগিত চাওয়া হয়েছে তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তরিকুল ইসলাম চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও দলের যুগ্ন-মহাসচিব আমান উল্লাহ আমানকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চাওয়া হয়েছে।
বিএনপির এই নেতাদের জামিন আবেদনের প্রেক্ষিতে গত ৯ জুলাই বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তাদেরকে ৫৬টি মামলায় জামিন দেন।
এর মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানকে জামিন দেয়া হয় ৪২ মামলায়। এ মামলাগুলো দায়ের করা হয়েছিলো রাজধানীর পল্টন, শাহবাগ, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রমনা ও মতিঝিল থানায়।
দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার জামিন পেয়েছেন নয়টি মামলায়। এ গুলো হলো রাজধানীর পল্টন থানায় পাঁচটি, যাত্রীবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দু’টি মামলা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম জামিন পেয়েছেন যশোরের চার মামলায়। আপরদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন নিয়েছেন পল্টন থানার এক মামলায়। জামিন শুনানির সময় তারা আাদলতে উপস্থিত ছিলেন।