ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালিকাভূক্ত মানব পাচারকারী গ্রেপ্তার

Link Copied!

Human Traffickingচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর কোতোয়ালী থানার চামড়ার গুদাম এলাকা থেকে তালিকাভূক্ত মানব পাচারকারী জাকারিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুুলিশ।
সোমবার ভোর ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকরিয়া কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ওয়্যাংখ্যাং গ্রামের মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, জাকারিয়া পেশায় জেলে হলেও মিয়ানমার থেকে ইয়াবা এনে বিক্রি করার পাশাপাশি মানব পাচারের সাথে জড়িয়ে পড়ে। জেলে কাজের আড়ালে সে নিজস্ব নৌকা দিয়ে কক্সবাজার টেকনাফ, সেন্টমার্টিনসহ বিভিন্ন পয়েন্ট থেকে মালয়েশিয়াগামী যাত্রীদের গভীর সাগরে ট্রলারে তুলে দিয়ে আসতো। গত তিন বছরে জাকরিয়া প্রায় চার’শ লোককে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়া পাঠিয়েছে। মাথাপিছু সে পেয়েছে এক হাজার টাকা করে। তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার পাশাপাশি সে পুলিশের করা তালিকাভূক্ত মানবপাচারকারী।