ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীর বস্তিতে আগুন, পুড়লো ঘুমন্ত ২ শিশু

Link Copied!

FIREনিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পল্লিতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় দুই শিশু পুড়ে গেছে। অগ্নিদগ্ধ দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলো- হৃদয় ও আলিফ। দুই শিশুর বয়সই সাত বছর। এদের মধ্যে হৃদয়ের অবস্থা গুরুতর।
গতকাল রোববার রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, অগ্নিদগ্ধ দুই শিশুর মধ্যে হৃদয়ের অবস্থা গুরুতর। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আলিফ নামে শিশুটির ১০ শতাংশ পুড়ে গেছে।
জানা গেছে, রাতে যখন সবাই ঘমিয়ে পড়ে তখনই আগুন লাগে। আগুনে বস্তির চার থেকে পাঁচটি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।