ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসামিদের গ্রেপ্তারে ২২ গ্রামবাসীর আল্টিমেটাম

Link Copied!

rajonসিলেট প্রতিনিধি : শিশু শেখ সামিউল আলম রাজন (১৩) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় ২২ গ্রামের মুরব্বিরা। এদিকে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশও তৎপর রয়েছে। আসামিদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজন হত্যাকাণ্ডের সর্বশেষ খবর জানতে রোববার রাত সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদক নিহতের গ্রামের বাড়ি বাদেআলী গ্রামের যান।
সেখানে গিয়ে দেখা গেছে, উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে নিহত সামিউলের বাড়ির উঠানে এই বৈঠক চলছে। ওই বৈঠকে উপজেলার ২২ গ্রামের মুরব্বিরা উপস্থিত রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈঠকে বাদেআলী, অনন্তপুর, পাইকারগাঁও, ইনাথাবাদ, খানুয়া, হাজরাই, হকলামপুর, তাজপুর, দিঘীরপার, বসন্তরাগাঁও, গোস্তরগাঁও, পূর্বদর্শাগাঁও, পশ্চিমদশা গাঁও, মেদিনিমহল, সুজাতপুর, বাছিরপুর, মীরগাঁও, মইয়ারচর, কুমারগাঁও, নোয়াকুরুখলা, সোনাতলা ও বাওনপুর গ্রামের মুরব্বিরা উপস্থিত ছিলেন। তারা সামিউল হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা করেছেন।
পশ্চিমদশা গাঁওয়ের মুরব্বি আশফাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, বাদেআলী গ্রামের লিয়াকত আলী মাসুক, সমসের আলী, আকরম আলী মাসুক, ফারুক মিয়া, মো. আলী দুদু মিয়া, আবদুল মালিক, অনন্তপুর গ্রামের মুরব্বি আবদুজ জাহির মেম্বার, জসিম মিয়া, আবদুল মছব্বির, পাইকারগাঁও গ্রামের আবদুল কাদির, সাজিদ মিয়া, ইনাথাবাদ গ্রামের আলতা মিয়া, তাজপুর গ্রামের সায়েদ আহমদ, পূর্বদশা গাঁওয়ের আবদুল মনাফ, বাছিরপুর গ্রামের আবদুল মতিন, মীরগাঁওয়ের তেরা মিয়া মেম্বার, বসন্তরগাঁওয়ের শামসুল হক, মেদিনিমহল গ্রামের আবদুল হাসিম, দিঘীরপার গ্রামের শাবাজ আলী প্রমুখ।
এছাড়াও নিহতের বাড়িতে কয়েকটি গ্রামের মুরব্বিরা বৈঠক করছে এমন খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বৈঠকে উপস্থিত হন।
বৈঠকে উপস্থিত থাকা মো. আলী দুদু মিয়া জানান, আমরা ২২ গ্রামের মুরব্বিরা বৈঠক করেছি। আগামী ১২ ঘণ্টার মধ্যে সামিউল হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় গণআন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত হওয়া জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, ইতোমধ্যে রাজন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহিৃত করা হয়েছে।
তারা হলেন- কামরুল, আলী, হোসন, মুহিদ আলী, শামীম, ইউসুফ। তারা সবাই উপজেলার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। নৈশ পহরী ময়না মিয়া ওরফে বড় ময়না এবং দুলাল ও পাবেল নামের আরো দুই ব্যক্তি।
রাজন হত্যাকারীদের গ্রেপ্তারে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে এলাবাসী এমন তথ্য জানিয়ে ওসি আখতার বলেন, খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে একজন সৌদি প্রবাসী জড়িত জানিয়ে ওসি বলেন, খুনিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য আমরা ঢাকাস্থ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বেতারবার্তা ও চিঠি দিয়েছি।
তিনি আরো জানান, আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে রাজন হত্যা মামলার প্রধান আসামি মুহিদ আলমের শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার নগরীর কুমারগাঁও এলাকায় চোর সন্দেহে কিশোর শেখ সামিউল আলম রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে নগরীর জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটক মুহিদ আলম (২২) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে।