ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-ডাকাত গোলাগুলি, গুলিবিদ্ধ ২

Link Copied!

bondukগোপালগঞ্জ প্রতিনিধি : মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলগুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে মুকসুদপুর উপজেলার রাঘদি ব্রিজের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ডাকাতরা হলেন- নুর ইসলাম (৩০) ও কামাল উদ্দিন (৩২)। গ্রেপ্তারকৃতরা হলেন-মিঠু (২০), এনায়েত (২৬), শহিদ (২৪) ও সুখ বিশ্বাস (২২)। এদের বাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, একদল সংঘবদ্ধ ডাকাত মুকসুদপুরের রাঘদি এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। পুলিশও ৮ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে ২ জন গুলিবিদ্ধ হয়। এ সময় একটি দেশীয় এলজি ও ২ রাউন্ড গুলিসহ সেখান থেকে ৬ ডাকাত সদস্যকে পুলিশ গ্রেপ্তার করা হয়।
গুলিবিদ্ধ ২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।