ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের পর চট্টগ্রামেও শিশু পিটিয়ে হত্যা

Link Copied!

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি : চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় বর্বরতায় সিলেটে এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় বইছে। ঠিক তখনই চট্টগ্রামে ৮ বছরের আরেক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সিলেটের শিশু রাজনের বিরুদ্ধে আনা হয়েছিল চুরির অভিযোগ, আর চট্টগ্রামের এই শিশুর অপরাধ ছিল সে তার মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করেছিল।
এই অপরাধে রোববার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বিএফআইডিসি স্টাফ কোয়ার্টারে পিকন দে নামে এই শিশুকে মারধর করেন তারই মামা সুজন দাশ। সুজনকে আটক করেছে পুলিশ।
শিশু পিকন রাঙ্গুনিয়ার মজুমদারখীল শান্তি নিকতনের বাসিন্দা সুমী দে’র ছেলে। সুমী দে কালুরঘাট শিল্প এলাকার একটি সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, ‘সুমী দে বিএফআইডিসি স্টাফ কোয়ার্টারে ২ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ভাই সুজন দে’র সঙ্গে শিশুটিকে নিয়ে সাবলেট থাকতেন। সেখানে ছেলে পিকনকে রেখে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে ছেলেটি তার মায়ের জন্য সব সময় কান্নাকাটি করতো। এ নিয়ে শিশুটিকে প্রায় সময় মারধর করতেন মামা সুজন দাশ।’
এসআই ইমাম জানান, কান্নাকাটির এক পর্যায়ে শিশুটি গতকাল শনিবারও বাসা থেকে বের হয়ে হারিয়ে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে শিশুটিকে তার মায়ের কারখানার সামনে রাস্তায় পাওয়া যায়। সেখান থেকে ধরে এনে লাঠি দিয়ে বেধড়ক পিটুনি দেন মামা সুজন দাশ। পিটুনি খেয়ে শিশুটি খাওয়া-দাওয়া ছেড়ে দেয়।
রোববার দুপুরে শিশুটিকে তার মা গোসল করাতে নিলে দ্বিতীয় দফা সেখানেও মারধর করে সুজন। একপর্যায়ে দেয়ালের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। পরে তাকে উদ্ধার করে তার মা হাসপাতালে নিতে চাইলে এই সুযোগে পালিয়ে যেতে উদ্যত হন সুজন। খবর পেয়ে তাকে সেখান থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।