ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াই সরকারের মেইন টার্গেট

Link Copied!

nazrul-islamনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে চায়। খালেদা জিয়াই সরকারের মেইন টার্গেট।’
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ইফতারপূর্ব এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও বিএনপিসহ ২০ দলীয় শীর্ষ নেতাদের অযোগ্য ঘোষণা করার জন্য সরকার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে বিএনপি নেতাদের মিথ্যা মালায় গ্রেপ্তার করা হয়েছে, তল্লাশি ও হুমকি দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের মনের ভয় এখন পর্যন্ত দূর হয়নি। কারণ আগামীতে সুষ্ঠু নির্বাচন হলেন, বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যদি খালেজা জিয়ার বিচার করতে হয়। তাহলে সবার বিচার করতে হবে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যারা রক্ষিবাহিনী দিয়ে মানুষ হত্যা করেছে এবং এখনো ষড়যন্ত্র করে মানুষ হত্যা করছে তাদেরও বিচার হতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাবির সাবেক প্রোভিসি আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাস সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ উপস্থিত ছিলেন।