ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঞ্জুর ইফতার পার্টিতে যাবেন এরশাদ

Link Copied!

Earshadনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর ইফতার পার্টিতে যোগ দেবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বিকেলে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এ ইফতারে পার্টিতে এরশাদ যোগ দেবেন বলে নিশ্চিত করেছে জাপার একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্রটি জানায়, মঞ্জু পার্টি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার করা নতুন দল জেপির কোনো অনুষ্ঠানে যোগ দেননি জাপা চেয়ারম্যান এরশাদ। এবারই তিনি প্রথম তার কোনো অনুষ্ঠানে যোগ দেবেন। এরশাদের সঙ্গে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ আরও কয়েকজন নেতা থাকবেন।