ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও লাঠি হাতে রাজপথে মিল শ্রমিকেরা

Link Copied!

workarখুলনা প্রতিনিধি : খুলনার রাষ্ট্রায়ত্ত্ব আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিলের দাবিতে আবারও লাঠি হাতে রাজপথে নেমেছেন মিল শ্রমিকেরা। এর আগেও একই দাবিতে কয়েবার তারা লাঠি মিছিল করেছেন।
রোববার সকাল ১০টায় লাঠি মিছিলটি আলীম মিল গেট থেকে শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে মিল গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহ্বায়ক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আব্দুর হামিদ, সাইফুল ইসলাম লিটু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আলীম জুট মিলের সকল শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাসসহ বকেয়া পাওনা ১৩ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা না হলে যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। ১৪ জুলাই থেকে নতুন ভাবে রাজপথ-রেলপথ অবরোধসহ লাগাতর ধর্মঘট কর্মসূচি দেয়া হবে। যা শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরী, বেতন, বোনাস পরিশোধ না করা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় মেসার্স আলীম জুট মিলস লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়ত্ত্ব করা হয় এবং বিজেএমসির নিয়ন্ত্রাণাধীন মিল হিসেবে পরিচালিত হয়ে আসছিল।