ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাহিনীপ্রধান গুলিবিদ্ধ

Link Copied!

bondukপাবনা প্রতিনিধি : আতাইকুলায় পুলিশ সঙ্গে বন্দুকযুদ্ধে আলম বাহিনীর প্রধান আলম (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছেন। পরে গুলিবিদ্ধ আলম ও তার সহযোগী সাইদুলকে (৪০) আটক করে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। রোববার সকালে আহত আলমকে চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আলম সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামের আব্দুল হান্নানের ছেলে ও তার সহযোগী সাইদুল ভনানীপুর গ্রামের নুর হোসেনের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ- আলম জানান, সাঁথিয়া উপজেলা ও আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। বেশ কয়েক মিনিট ধরে চলে গুলি বিনিময়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীপ্রধান আলম ও তার সহযোগী সাইদুলকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, বন্দুকযুদ্ধে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাজুল ও কনস্টেবল জালাল গুরুতর আহত হয়েছেন।