ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা দেয়া হয়েছে

Link Copied!

Nasimসিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠেছে। দেশের মানুষের মৌলিক অধিকার ভাত কাপড়ের নিশ্চয়তা দেয়া হয়েছে। গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন। সার, বীজসহ কৃষি সরঞ্জাম সহজলভ্য হয়েছে।’
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
জনগণই ক্ষমতার উৎস উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ হত্যার রাজনীতি বিশ্বাস করে না। জ্বালাও পোড়াও নৈরাজ্য পছন্দ করে না। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে।’
তিনি বলেন, ‘মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন হবে। সরকার আশা করে সে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়ে দেশের গণতন্ত্র চর্চা অব্যাহত রাখবে।’
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন করা হয়েছে। দেশে কোনোভাবেই চরমপন্থা রাজনীতির স্থান হবে না।’
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যেতো যদি জ্বালাও পোড়াও করা না হতো।’
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন,স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ধারাবাহিকভাবে ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
এ জন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।
এর আগে, মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামে ৩৮০টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘গ্রামে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে অনেক গুণ বেডেছে। দেশে বিদ্যুতের চাহিদার তুলনায় সমপরিমাণ বিদ্যুত উৎপাদিত হচ্ছে।’
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ৫ জানুয়ারির নির্বাচন না হলে এই অজোপাড়া গাঁয়ে আজ বিদ্যুৎ সংযোগ দেয়া যেতো না। বিদ্যুৎ উৎপাদন এবং নিরবিচ্ছিন্ন সরবরাহে সরকারের সফলতায় গ্রামের মানুষও এখন সুবিধা ভোগ করছে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, দলের সিনিয়র নেতা সিরাজুল ইসলাম খান, কে এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, অ্যাডভোকেট আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।