ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ৬৮০০ ইয়াবাসহ আটক তিন

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে ছয় হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনু মিয়া (৭০), মাহমুদ উল্লাহ (২০) ও নুরুল আমিন (১৮)। তিনজনই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন জানান, টেকনাফ থেকে মাইক্রোবাস নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া এলাকায় গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ। এসময় তারা গাড়ি ঘুরিয়ে আবার চট্টগ্রামের দিকে যাওয়া শুরু করে। এরপর মাইক্রোটিকে ধাওয়া দিয়ে সলিমপুর পাক্কা রাস্তার মাথা এলাকায় আটক করা হয়। এসময় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ছয় হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।