ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিজ ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Link Copied!

bridgকক্সবাজার প্রতিনিধি : বিচ্ছিন্ন রয়েছে দেশের সর্বদক্ষিণ অঞ্চলের কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগের ব্যবস্থা।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
মহাসড়কের উখিয়ার রাজাপালং এলাকায় লবণবোঝাই একটি ট্রাক পুরাতন ব্রিজ ভেঙে খাদে পড়ে যায়। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কক্সবাজার-টেকনাফ সড়ক যাতায়াত। ফলে সড়কের উভয় পার্শ্বে যাত্রী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন পারাপার করতে পারছে না।
তবে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ধসে পড়া ব্রিজটি দ্রুত সংস্কার করে যানবাহন চলাচল সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রিজের উভয় পাশ দিয়ে আটকা পড়া অসংখ্য যাত্রী চরম দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করছে।
যোগাযোগ করা হলে সড়ক ও জনপদ বিভাগের কক্সবাজার নির্বাহী প্রকৌশলী আরপি বড়ুয়া বলেন, ‘১৯৫২ সালের দিকে নির্মিত পুরনো জরাজীর্ণ এ ব্রিজটি নতুনভাবে পুনর্নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র গৃহীত হয়েছে। কিন্তু বর্ষার কারণে এটির নির্মাণ কাজ শুরু করা যায়নি। দ্রুত ধসে পড়া ব্রিজটি সংস্কার করে চলাচল উপযোগী করে তোলার জন্য চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।’