ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশরাফ নৈতিক সিদ্ধান্তে ঠিক ছিলেন- বিএনপি

Link Copied!

ashrafনিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরানোর কারণ হিসেবে নতুন প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে সৈয়দ আশরাফের দ্বন্দ্বের কথা উল্লেখ করেছে বিএনপি। গণমাধ্যমের বরাত দিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘একনেক’র একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি সংসদ সদস্যকে ২০ কোটি টাকা করে দেওয়া হবে। যেখানে আশরাফের আপত্তি ছিল। এ কারণে তিনি গত একনেক সভায় উপস্থিত ছিলেন না। নৈতিকভাবে তিনি এটা ঠিক করেছেন।’
শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন একথা জানান।
সৈয়দ আশরাফকে সরানোর প্রসঙ্গে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের এটা নিজস্ব বিষয়। তবে আমার জানা মতে মন্ত্রী হওয়ার জন্য তার কোন আগ্রহ ছিল না।’  তবে তার মন্ত্রণালয় থেকে অব্যাহতি প্রসঙ্গে সরকার ও সৈয়দ আশরাফুল ইসলামকে বিষয়টি স্পষ্ট করা উচিত বলেন মনে করেন তিনি।
গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে অশুভ শক্তি আসতে পারে- সৈয়দ আশরাফুলের এ বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘এ বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানাই। তবে অশুভ শক্তির উদ্ভব গড়বে কিনা জানি না, তবে বিকল্প শক্তির উত্থান হতে পারে।’
আওয়ামী লীগ এ পর্যন্ত কোন নির্বাচন বয়কট করেনি- আশরাফুল ইসলামের এ বক্তব্যের তীব্র সমালোচনা করে রিপন বলেন, আমার মনে হচ্ছে রাজনীতি সম্পর্কে আশরাফুলের কম ধারণা রয়েছে। কারণ আওয়ামী লীগ ১৯৮৮ সালে নির্বাচনে যায়নি এবং ২০০১ সালে বিএনপির অধীনে যে নির্বাচন হয়েছিল সেখানে মনোনয়নপত্র জমা দিয়েও নির্বাচনে অংশ নেননি।
সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।