ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশরাফের কাছে মন্ত্রিত্ব বড় কোনো ব্যাপার নয়

Link Copied!

suronjitনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে মন্ত্রিত্ব বড় কোনো ব্যাপার নয়।’
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সাংবাদিকদের উদ্দেশ্যে একটু হাস্যরস করে বলেন, ‘আমি আসার আগেই অনেকে বলেছেন- আশরাফ সম্পর্কে বলতে হবে, অনেকের কাছে গেছি কেউ বলেনি। মন্ত্রিসভায় কে কি পোর্টফোলিও পাবেন, তা একেবারেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। এ নিয়ে সরকার গেল গেল বলে চিৎকার করার কিছু নেই। সৈয়দ আশরাফুল ইসলাম একজন আপাদমস্তক রাজনীতিক। তার কাছে মন্ত্রিত্বের পোর্টফোলিও বড় ব্যাপার নয়। তিনি যেখানেই থাকেন, পারিবারিক ঐতিহ্য ও জাতীয় চার নেতার একজনের সন্তান হিসেবে নিজস্ব মেধা ও মননে একজন সৎ রাজনীতিবিদ হিসেবে ভূমিকা রাখবেন।’ তার সততা প্রশ্নাতিত বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, ‘দেশ, জাতি, দল ও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সরিয়েছেন। এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ব্যাপার।’
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘একজন সচিব মুক্তিযোদ্ধাকে চর মেরেছেন। ওই মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’
তবে ওই তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘একজন সচিবের বিচার কি যুগ্ম-সচিব করতে পারেন? ডিসির বিচার কি এডিসি করতে পারেন? এই তদন্ত কমিটিতে সরকারের উচ্চ মহলের লোক থাকা প্রয়োজন ছিল। তারপরও বলবো, সঠিক তদন্তের মাধ্যমে এর যথাযথ বিচার হওয়া প্রয়োজন। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করতে হবে।’
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘খালেদা জিয়ার কোনো অঙ্কই মিলছে না। তার ছেলে তারেক রহমানকে লন্ডন থেকে কইছে সৌদি আরবে যাওয়া যাবে, কিন্তু পরে আর লন্ডনে ঢুকতে পারবা না।’
তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারায় রাজনীতি করুন। গণতান্ত্রিক ধারায় রাজনীতি করুন। জঙ্গিবাদ ছাড়ুন। সাংবিধানিক রাজনীতি থেকে আওয়ামী লীগ সরে আসবে না।’
‘শেখ হাসিনার মন্ত্রিসভায় যাওগা’ সিনিয়র নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত গল্পের ছলে বলেন, ‘এক ছেলে ইন্টারভিউ দিতে গেছে। এই সময় প্রশ্ন কর্তা বলেন- আপনার হাত-পা কাঁপছে। ওই ছেলে উত্তরে বলেছেন- প্রশ্নটাই করে দেখেন কি হয়? শুধু হাত-পা কাঁপতাছেই না, আরো কিছু হবে। তাই বেগম খালেদা জিয়ার কাছ থেকে যাওয়া শুরু হয়েছে। আর সে কারণেই হতাশার মধ্যে তার (খালেদা) সময় কাটছে।’
তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংক যে ঘাষণা দিয়েছে, তাতে প্রমাণ হয়েছে আমরা এখন মধ্যম আয়ের দেশ। তবে আমি বলবো আমরা শুধু মধ্যম আয়ের দেশই নয়, উন্নত দেশের দিকে যাচ্ছি।’
সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেব নাথ, শেখ ইকবাল খোকন, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।