চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের ধরে নিয়ে যায়।
তারা হলেন-উপজেলার হুদাপাড়া গ্রামের লস্কর আলীর ছেলে বগুমিয়া (৩০) ও হযরত মোল্লার ছেলে আজগার আলী (৪০)।
এলাকাবাসী জানায়, সকালে বগুমিয়া ও আজগরসহ ৬-৭ জন ব্যবসায়ী গরু কেনার উদ্দেশে জগনাথপুর সীমান্তে ৯৫নং মেইন পিলারের কাছ দিয়ে ভারতে সীমান্তে প্রবেশ করে । এ সময় নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া ক্যাম্পের টহলরত ৮১ ব্যাটেলিয়ন বিএসএফ ওই দুই জনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান বেলা সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাদের ফেরত চেয়ে বেলা দেড়টায় বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।

