ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেতাকর্মীদের তাণ্ডবে ক্ষুব্ধ জাপা মহাসচিব

Link Copied!

Babluসিলেট প্রতিবেদক : সিলেট সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বুধবার রাতে  অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষে জড়ানো ও সার্কিট হাউস ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বুধবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি সমর্থকদের মধ্যে সিলেট সার্কিট হাউসে সংঘর্ষ হয়। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে।
সংঘর্ষ চলাকালে সার্কিট হাউসে ব্যাপক ভাঙচুর হয়। সার্কিট হাউসের প্রধান ফটকের গ্লাসের দরজাসহ কাঁচের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন নেতাকর্মীরা।
সংঘর্ষের সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু হযরত শাহজালাল মাজার জিয়ারতে ছিলেন। সেখান থেকে সার্কিট হাউসে ফিরে নেতাকর্মীদের তাণ্ডবলীলা দেখে হতভম্ব হয়ে যান।
ঘটনাটি তিনি পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে অবগত করবেন বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।