ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়তলীতে এসি বিস্ফোরণে আহত ৩

Link Copied!

ACচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর জাকির হোসেন সড়কের পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকায় স্পিডট্র্যাক প্রাইভেট লিমিটেড নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে এসি বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফিলিং স্টেশনের সাবস্টেশন ইঞ্জিনিয়ার অঞ্জন কান্তি ঘোষ (২৮), শাহজালাল তালুকদার (২৫) ও কর্মচারী আবুল কাশেম (৪৮)।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, ‘সিএনজি ফিলিং স্টেশনের অফিসের ভেতর সর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটে। আগুনের কারণে এসি বিষ্ফোরণ হলে তিনজন আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, ‘গুরুতর দগ্ধ অবস্থায় অঞ্জন কান্তি ঘোষ ও শাহজালাল নামে দুইজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’