ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

Link Copied!

Kidnefনিজস্ব প্রতিবেদক : গত ৩ জুলাই শুক্রবার ব্যবসায়ী স্বামী মো. গিয়াস উদ্দিনকে (৩৮) ডিবি পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্ত্রী আফছানা নূর জলি।
ওই দিন দুপুর ২টার দিকে রাজধানীর উত্তরা ১০ নং সেক্টরের ১ ও ২ নং সড়কের কাছাকাছি স্থান থেকে গিয়াস উদ্দিনকে কালো একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবদ সম্মেলনে এমন অভিযোগ করেন জলি।
তিনি বলেন, ‘আমার স্বামী নিখোঁজ হবার পর উত্তরা (পশ্চিম) থানায় জিডি করতে যাই। প্রথমে পুলিশ জিডি না নিলেও তিনদিন পর উত্তরা (পশ্চিম) থানার ইনচার্জ শাহ আলম তা গ্রহণ করেন।’
তিনি বলেন, ‘আমার স্বামী একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায়ী কাজে নিয়মিত ঢাকায় আসা-যাওয়া করেন। এছাড়া তিনি কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নয়।’
স্বামীকে জীবিত ফেরত পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন গিয়াস উদ্দিনের স্ত্রী।
নিখোঁজ মো. গিয়াস উদ্দিনের ভাই মো. জসিম উদ্দিন জানান, তার ভাই শিপ ব্রেকিংয়ের ব্যবসা করে। তার (ভাইয়ের) সঙ্গে জুয়েল (৪৪), মাহাবুবুর হাছান বাদল (৫০) ও ফারুকের (৪৫) সঙ্গে ব্যবসায়ীক ১৫ কোটি টাকার লেদদেন আছে। ওই লেনদেনকে কেন্দ্র করে তাদের সঙ্গে একবার ঝামেলা হয়েছিল। এরপর থেকে তারা বিভিন্ন সময় মোবাইল থেকে হুমকি দিয়ে আসছিল।
সেই সূত্রে তারা গিয়াস উদ্দিনকে অজ্ঞাতনামা কারো মাধ্যমে অপহরণ করতে পারে বলেও মনে করেন তিনি।
নিখোঁজ গিয়াস উদ্দিনের মেয়ে নেহেরা ইবনা তানহা (৭), ছেলে ইয়াসিন আবরানসহ (৪) তার স্বজনেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।