ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা ধ্বংস করে, আমরা সৃষ্টি করি

Link Copied!

motiaশেরপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিশ্বব্যাংককে উদ্দেশ্য করে বলেন, ‘এক সময় তারা পদ্মাসেতু নির্মাণে টাকা দেবে না বলেছিল। সেই বিশ্বব্যাংকই আজ আমাদের নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। খালেদা জিয়া দেশকে ধ্বংস করে, আর আমরা সৃষ্টি করি।’
বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে বিশেষ ভিজিএফ, ছাত্রীদের থ্রিপিস, শাড়ি, ট্রাউজার, গেঞ্জি ও খেজুর বিতরণকালে এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার পুতেরা তার মতোই অইছে। খালেদা জিয়ার এক পুত হেরোইন খাইয়্যা মরছে। আরেক পুত ওয়ারেন্টের আসামি হইয়্যা লন্ডনে আছে।’ তিনি তারেক জিয়ার ‍উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি, আর অন্য পার্টি ক্ষমতায় থাকলে নির্যাতন, লুটপাট হয়।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার নিজস্ব ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে উপজেলার মরিচপুরান, রূপনারায়ণকুড়া, কাকরকান্দি, নালিতাবাড়ী ও রামচন্দ্রকুড়া  ইউনিয়নের ৬ হাজার মানুষকে ১০ কেজি করে ভিজিএফএর চাল, ৯শ ১০ জন শিক্ষার্থীকে থ্রিপিস, শাড়ি ছাড়াও এক হাজার দরিদ্র মানুষের মধ্যে শাড়ি, গেঞ্জি বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।