ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির শীর্ষ তিন নেতার জামিন

Link Copied!

bnpনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তরিকুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আইয়াল মিন্টুকে নাশকতার মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা আবেদনগুলোর শুনানি করে এমকে আনোয়ারের নয় মামলা, তরিকুল ইসলামের চার মামলা ও আব্দুল আইয়াল মিন্টুকে এক মামলায় জামিন দেয়া হয়েছে বলে জানা গেছে।
বিচারপতি মো. জিয়াউল কবির ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে বিএনপির এ নেতাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভেোকেট সগীর হোসেন লিওন। এ আবেদনগুলো দায়ের করেছিলেন অ্যাডভোকেট সাজ্জাদ হায়দার । অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফরহাদ।
মামলার বিররণে জানা যায়, এমকে আনোয়ারের বিরুদ্ধে জানুয়ারির ১ থেকে ১২ তারিখের মধ্যে রাজধানীর পল্টন ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় নয়টি মামলা দায়ের করে পুলিশ। ওই সব মামলায় তিনি হাইকোর্টে এসে আগাম জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
তরিকুল ইসলামের বিরুদ্ধে একই অভিযোগে যশোরের কোতোয়ালী থানায় চারটি মামলা দায়ের করে পুলিশ। এদিকে আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় আগাম জামিন দেন হাইকোর্ট। বিএনপির এ নেতারা সবাই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদেরকে জামিন দেন।