ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

BSFলালমনিরহাট প্রতিনিধি : জেলার আদিতমারি উপজেলার লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে আবু সায়েম জাম্মু (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাম্মু আদিতমারি উপজেলার তালুক দুলালী গ্রামের সোহরাব আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জনের একদল গরু ব্যবসায়ী আদিতমারি উপজেলার লোহাকুচি সীমান্তের ৮১৯ মেইন পিলারের ৭/৮ সাব পিলারের কাছ দিয়ে গরু আনতে যায়। এ সময় ভারতীয় কুচবিহার জেলার ২১ বিএসএফের পশ্চিম চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে অন্যেরা পালিয়ে আসলেও তিন রাউন্ড গুলি জাম্মুর বুকে লাগে। এ সময় আহত অবস্থায় তিনি দৌড়ে বাংলাদেশের ১শ গজ ভিতরে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানে তিনি মারা যান।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত জাম্মু বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ব্যাপারে প্রতিবাদপত্র পাঠানো ও পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।’