ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের মাঝে পুলিশের বস্ত্র বিতরণ

Link Copied!

policeচট্টগ্রাম প্রতিনিধি : সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়ায় দু:স্থ ও বন্যার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ প্রশাসন।
মঙ্গলবার দুপুরে কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত পৃথক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।
দুপুর দেড়টায় সাতকানিয়ার কেরাণীহাটে আয়োজিত অনুষ্ঠানে সাতকানিয়া ও লোহাগাড়ার এক হাজার ৫৫০ জন দু:স্থ ও বন্যার্তের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে পটিয়া থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে চার’শ জনের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, সাতকানিয়া সার্কেলের এএসপি এ কে এম এমরান ভুঞা, পটিয়া সার্কেলের এএসপি শামীম হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি রবিউল ইসলাম, সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার, পটিয়া থানার ওসি রেফায়েত উল্যাহ চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক মো. হারুনুর রশীদ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ প্রমুখ।