ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফালুর জামিন, ২৮ জনের গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

Faluনিজস্ব প্রতিবেদক : মিরপুল থানার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও এনটিভির চেয়ারম্যান মোছাদ্দেক আলী ফালুকে জামিন ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা ওই আদেশ দেন।
এদিন ওই দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোছাদ্দেক হোসেন ফালু আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন। মামলা দুটিতে ফালু হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
ফালুর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা।
মামলা দুটিতে বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া জামিনে থেকে অন্য মামলায় জেলহাজতে আছেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও এ মামলায় জামিন পেয়ে অন্য মামলায় জেলহাজতে আছেন। রিজভীর সঙ্গে অন্য আরেক আসামিও এই দুই মামলায় জামিন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা।
গত ২২ এপ্রিল মামলা ২টির তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ফালুসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
ফালু ছাড়াও চার্জশিটে উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব ও শিবির নেতা মো. মোস্তাফিজুর রহমান।
চলতি বছরের ২৮ জানুয়ারি রাত পৌনে দশটায় মিরপুরের ২ নং সেকশনের জনসেবা প্রকল্প অফিসের সামনের রাস্তায় যানবাহনের যাত্রীদের হত্যার উদ্দেশ্যে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টায় ওই থানার এএসআই খন্দকার রাজীব আহম্মেদ মামলাটি দায়ের করেন।