ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অহেতুক সমালোচনা সহ্য করা হবে না

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘অহেতুক সমালোচনায় মাঠ গরম করলে সহ্য করা হবে না। সমালোচনা আমাদের রাজনৈতিক কালচার হয়ে গেছে। এটা আমরা সহ্য করছি। সহ্য করতে হবে। কিন্তু অহেতুক সমালোচনার নামে মাঠ গরম করা চলবে না। এটা সহ্য করা হবে না।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এলএমএল) আয়োজিত ‘বিএনপি জামায়াতের অশুভ আঁতাত; গণতান্ত্রিক বিকাশের প্রধান অন্তরায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, বিএনপিকে নসিহত করে লাভ নেই। তারা জামায়াতকে ছাড়তে পারবে না। খালেদা জিয়া প্রতিদিন ইফতার মাহফিলে গিবত করে চলেছেন। গিবত করে ইফতার করছেন। এটা কোন ধর্মে আছে? উনি বলছেন, ১৫ হাজার লোক জেলে আছে। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করেছি, এখন জেলের ধারণ ক্ষমতা কত? তিনি বলেছেন ৩৫ হাজার। তারমধ্যে ১৫ হাজারই বিএনপির কীভাবে সম্ভব?
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী হতাশা থেকে এত কথা বলছেন। এতে তার নেতৃত্বের দেউলিয়াপনা প্রকাশিত হয়েছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেজবাহ কামাল, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, সাম্যবাদী দলের মহানগর নেতা বাবুল বিশ্বাসসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।