পাঞ্জেরী ডেস্ক : ইস্ট লন্ডনের রয়েল রেজেন্সি হোটেলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ ইফতার মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাংলাদেশি প্রবাসী ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সোমবার বিকেলে ইস্ট লন্ডনের রয়েল রেজেন্সি হোটেলে যুক্তরাজ্য বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতার মাহফিলের বিশেষ অতিথি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছেন শেখ হাসিনা। তাকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সম্প্রতি লন্ডনে প্রবাসীরা যেভাবে অবৈধ দখলদার শেখ হাসিনাকে প্রতিহত করেছে, সারাবিশ্বে শেখ হাসিনার বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ার আহ্বান জানাই।’
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম, শেখ সুজাত মিয়া, সাবেক ছাত্রনেতা নসরুল্লাহ খান জুনায়েদ, ব্যারিস্টার তারিক বিন আজিজ, আনোয়ার হোসেন খোকন, পারভেজ মল্লিক, দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, নাসির উদ্দিন আহমেদ শাহীন প্রমুখ।

