চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৮৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৬৯ জন।
সোমবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ‘সোমবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬৯ জন, নাশকতার মামলায় লোহাগাড়া থেকে শিবিরের ১ জন ও নিয়মিত মামলায় ১৫ জনসহ মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এছাড়া অভিযান চলাকালে একটি পিস্তল, একটি এলজি, ১০ কার্তুজ ও ২৯ লিটার মদ জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।

