ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে খালেদার মিথ্যাচারে ফেরেশতারাও উদ্বিগ্ন

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে ইফতার সামনে রেখে যেভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যাচার করছেন তাতে ফেরেশতারাও উদ্বিগ্ন না হয়ে পারছেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ বছরের শুরুতে আন্দোলন চলাকালে বাসে আগুন দিয়েছে, পেট্রোল বোমা মেরেছে পুলিশ- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ইনু বলেন ‘পুলিশ নয়, বিএনপি জামায়াতের কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার গা থেকে পোড়া মানুষের গন্ধ যাবে না। তাকে আগুন সন্ত্রাসের দায় থেকে রেহাই দেয়ার প্রশ্নই আসে না। পরিকল্পিত ভাবে তিনি মানুষ হত্যা করেছেন। তার হাতে রক্তের দাগ আছে।
বেগম জিয়ার শাসনামলে অপারেশন ক্লিনহার্ট সম্পর্কে ইনু বলেন, অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে মানুষ হত্যা করেছে খালেদা জিয়া। আমরা ওই হত্যার বিচার করতে পারছি না। কারণ এ সম্পর্কে সংসদে তিনি দায়মুক্তি বিল পাস করেছেন।
নির্ধারিত সময়ের আগে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়া সম্পর্কে ইনু বলেন, গণমাধ্যম তো কল্পনার যন্ত্রণা। মাঝে মধ্যে কল্পনার বেলুন ফোলাতে পছন্দ করে।
তিনি বলেন, খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। তার বিরুদ্ধে মামলা আছে, তার সাজা হবে।
তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন , ‘ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’