নিজস্ব প্রতিবেদক : সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার উত্তরার বাউনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রেজাউল (২৫) ও শামসুল (২০)।
অধিদপ্তরের খিলগাঁও সার্কেলের পরিদর্শক শামসুল কবির ও উত্তরা সার্কেলের পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) মনজুরুল ইসলাম।

