ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyচট্টগ্রাম প্রতিনিধি : সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর ইউনিয়নের নাগরদোলা এলাকায় মৎস্য প্রকল্পের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘জঙ্গলসলিমপুর ইউনিয়নের নাগরদোলা এলাকায় মৎস্য প্রকল্পের একটি পুকুরে এক যুবকের মাথা বিহীন লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। যুবকের লাশ ছিল এক জায়গায় ও মাথা ছিল পুকুরের আরেক জায়গায়। যুবকের পরনে ছিল সেন্ডু গেঞ্জি ও আন্ডারওয়্যার। পুকুর পাড়ের এক জায়গায় রাখা একটি ব্যাগের মধ্যে থেকে তার জামা-কাপড় উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে রাতের আধাঁরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’