ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিতুমীরের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

Link Copied!

Titumir-collegeনিজস্ব প্রতিবেদক : মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও স্থানীয় মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতুমীরের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
সোমবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মহাখালী-গুলশান-১ রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিতুমীর কলেজের সামনের মহল্লার কিছু লোকজনের সঙ্গে কলেজের শিক্ষার্থীদের মারামারি হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজগেটের সামনে এবং মহল্লার গলিতে লোকজনকে ছুটোছুটি করতে দেখা যায়। এসময় তিতুমীর কলেজ থেকে ৩০/৪০ জনের একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী লাঠিসোটা হাতে রাস্তায় নেমে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে ব্যস্ততম মহাখালী-গুলশান-১ এর রাস্তাটি ফাঁকা হয়ে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল।
বনানী থানার ওসি ভুঁইয়া মাহবুব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় মহল্লাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কি কারণে ঘটেছে তা জানাননি তিনি।