ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে অপহৃত শিশু লামা থেকে উদ্ধার

Link Copied!

Kidnapকক্সবাজার প্রতিনিধি : শহরের পাহাড়তলী এলাকা থেকে অপহৃত শিশু রাকিবকে (৭) ৫ দিন পর বান্দরবান জেলার লামা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের ৬ সদস্যকে পৃথকভাবে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশু রাকিব কক্সবাজার শহরের পাহাড়তলীর নতুন বাজার এলাকার মো. কামাল মাঝির ছেলে।
আটককৃতরা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার আবদুল মজিদের ছেলে আবুল কাশেম বাবুল (৩৫), হোসেন মাঝির ছেলে এহসান (১৮), ফজল করিমের ছেলে পুতিয়া (২০), আবুল কাশের বাবুলের স্ত্রী সাজেদা আকতার (২২), মৃত নজির আহমদের ছেলে হোসেন মাঝি (৫০), হোসেন মাঝির স্ত্রী রেহেনা (৪০)।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর আহমদ হোসেন মহিউদ্দিন জানান, ২ জুলাই বিকেলে রাকিব নামে শিশুটিকে পাহাড়তলী এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর ০১৭৭৯৫৮৯৯২০ নাম্বার থেকে ফোন করে তার বাবার কাছ থেকে ২ লাখ টাকা পরে আরো ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। বিষয়টি নিয়ে শিশুর বাবা কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের কপিটি র‌্যাব কক্সবাজার ক্যাম্পেও দেন। অপহরণের ঘটনাটি তারা জানার পর কৌশল অবলম্বন করেন। এরপর প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে ৩ জনকে শনাক্ত করা হয়।
র‌্যাব সদস্যরা ৪ জুলাই সাজেদা আকতার, হোসেন মাঝি ও রেহেনাকে (৪০) আটক করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে। সে ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। ওই ৩ জনের দেয়া তথ্যমতে র‌্যাব সদস্যরা ৬ জুলাই বান্দরবান জেলার লামা উপজেলার পাগলীর আগা এলাকা থেকে আবুল কাশেম বাবুল, এহসান ও পুতিয়াকে আটক করে তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটি উদ্ধার করা হয়। শিশুকে তার বাবার কাছে এবং আটক অপর ৩ জনকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
অপহৃত শিশুর বাবা কামাল মাঝি তার ছেলেকে ফেরত পাওয়ায় র‌্যাব সদস্যদের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র। এলাকায় তারা নানা অপরাধেও জড়িত।