ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জামায়াতকে তো আর ছাড়তে পাড়লেন না’

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জামায়াতকে তো আর ছাড়তে পাড়লেন না। কিন্তু জামায়াত আর যুদ্ধাপরাধীদের এদেশে কোনো জায়গা নেই।’
রোববার বিকেলে শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বদরের যুদ্ধ ও জামায়াত-বিএনপির রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ইফতার পার্টিতে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, ‘ইফতারের আগে কী ভাষায় একজন নেত্রী বক্তব্য দেন? আমাদের ধর্মে আছে, ইফতার মুখের সামনের রেখে গিবৎ করতে হয় না। তিনি যে মোনাজাত ধরেন, তা হয় কিনা আল্লাহ্ জানেন।’
আগামী নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘২০১৯ সালে নির্বাচন হবে। আপনি নির্বাচনে আসুন। ওই নির্বাচনে কাউকে বাইরে রাখতে চাই না। তবে ওই নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে।’
তিনি বলেন, ‘৯২ দিন আন্দোলন করে যে বোমাবাজি হয়েছে বেগম জিয়া আবিষ্কার করেছেন, তা নাকি পুলিশ করেছে। একজন নেত্রী কতখানি দেউলিয়া হলে এমন কথা বলেন। তিনি কত হতাশা থেকে এ কথা বলছেন! আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর কী কারণে তার এতো আক্রোশ?’
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি। যা বিশ্ব ব্যাংক বলেছে। কিন্তু দেশ যে এগিয়ে যাচ্ছে বিএনপি তা স্বীকার করতে চায় না।’
মন্ত্রী বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি। আমরা দারিদ্র দূর করণে এগিয়ে যাচ্ছি। স্বাস্থ্য খাত এগিয়ে যাচ্ছে। গ্রাম-গঞ্জে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। আজকে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক উন্নতি হয়েছে।’
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোটের সভাপতি মিজবাহুর রহমান চৌধুরী, কবি নাসির আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।