ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

Link Copied!

iabনিজস্ব প্রতিবেদক : লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার জোহর নামাযের পর বায়তুল মোকাররমের উত্তরগেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের আমির অধ্যাপক মাওলানা হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মুরতাদ আবদুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ধর্ম নিয়ে কটুক্তিকারী নাস্তিক মুরতাদদের ফাঁসির আইন প্রণয়ন করে লতিফ সিদ্দিকীর দ্রুত ফাঁসি দিতে হবে।’
তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে দেশের ১৬ কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে সরকার। লতিফকে নিয়ে সরকার কোনো নাটক করলে তার পরিণাম হবে ভয়াবহ।’
ইসলামী আন্দোলনের আমীর বলেন, ‘অতীতে ইসলাম নিয়ে কটুক্তিকারীরা এদেশে থাকতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘লন্ডনে আবুদল গাফ্ফার চৌধুরী আল্লাহর ৯৯ নাম নিয়ে কটুক্তি করেছে। এ নাস্তিককে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে আনতে হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
সমাবেশ শেষে বৃষ্টির ‍মধ্যেও এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেট থেকে শুরু হয়ে পল্টন, দৈনিক বাংলা মোড় ঘুরে বায়তুল মোকাররমে এসে শেষ হয়।