পটুয়াখালী প্রতিনিধি : কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম ও তার সহযোগী ছাবের আহমেদকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে আটক করা হয়। পুলিশ এ সময় তাদের কাছ থেকে কিছু লিফলেট উদ্ধার করা হয়। তারা রাতে গোপন বৈঠক করছিল বলে দাবি পুলিশের।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজিজুর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে ১০/১২ জন মিলে গোপন বৈঠকে বসেছিল। এ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছানোর আগেই অন্যা সদস্যরা পালিয়ে যায়। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

