ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ আর গরীব নয়

Link Copied!

joyনিজস্ব প্রতিবেদক : বিশ্ব ব্যাংকের সূচকে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ আর দরিদ্র দেশ নয়। যা এখন আনুষ্ঠানিকভাবে একটি মধ্যম আয়ের দেশ। গত ৬ বছরে আমাদের সরকারের সময় মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়েছে, দারিদ্র্যসীমা কমে প্রায় অর্ধেক হয়েছে, আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমকে জানাই সকল ধন্যবাদ।’
তিনি আরো লিখেন, ‘আমরা এখন ‘নিম্ন মধ্যম’ আয়ের সীমায় রয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শেষ দিকে আমরা ‘উচ্চ-মধ্যম’ আয়ের দেশে পরিণত হবো, যা আমাদের লক্ষ্য ২০২১ সালের বেশ আগে। আমাদের পরবর্তী লক্ষ্য, ২০৪১ সালের মাঝে একটি উন্নত দেশ।’
উল্লেখ্য, প্রতিবছর ১ জুলাই বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে দেশগুলোকে চারটি আয় গ্রুপে ভাগ করে। সেই ধারাবাহিকতায় বুধবার এ আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃত দেয়। বিশ্বব্যাংক মধ্যম আয়ের দেশগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করেছে: নিম্ন মধ্যম আয়ের দেশ ও উচ্চ মধ্যম আয়ের দেশ।
বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী, যাদের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৫ ডলার বা তার নিচে, তারা নিম্ন আয়ের দেশ। মূলত ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে যেসব দেশের মাথাপিছু জাতীয় আয় ১২ হাজার ৭৩৬ ডলার, তারা মধ্যম আয়ের দেশের অন্তর্ভুক্ত। এর মধ্যে আবার আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ৪ হাজার ১২৫ পর্যন্ত হলে তা হবে নিম্ন মধ্যম আয়ের দেশ এবং আয় ৪ হাজার ১২৬ ডলার থেকে শুরু করে ১২ হাজার ৭৩৬ ডলার হলে দেশগুলোকে বলা হয় উচ্চ মধ্যম আয়ের দেশ। এর চেয়ে বেশি মাথাপিছু জাতীয় আয় হলে সেই দেশগুলোকে বলা হয় উচ্চ আয়ের দেশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৩১৪ ডলার। তবে বিশ্বব্যাংকের পদ্ধতি অনুযায়ী তা এখন ১ হাজার ৪৫ ডলারকে ছাড়িয়ে গেছে। এ কারণেই নতুন তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশ হতে পেরেছে বাংলাদেশ।