ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের টেঁটার আঘাতে যুবক নিহত

Link Copied!

Dead Bodyনরসিংদী প্রতিনিধি : জেলার বেলাবতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের টেঁটার আঘাতে রনি মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রনি একই উপজেলার নিলক্ষীয়া গ্রামের মোক্তার মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাবুল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় রনির। এর কিছুক্ষণ পর কেবা কারা রনির উপর টেঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ভৈরবের একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে ঢাকায় নেয়ার পথে অবস্থার অবনতি হলে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষণা করেন।