ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমলাপুরে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

suisaidনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
শুক্রবার সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কমলাপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশন এলাকার মসজিদের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে লাশটি উদ্ধারের সময় নিহতের পরনে ছিল সাদা রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি ছল।
মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।