নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মৌচাক টাওয়ারের একটি অফিসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে মৌচাক টাওয়ারের ৬ তলায় একটি ঠিকাদারি অফিসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোহাগ হোসেন ও নাসিরুল ইসলাম। সোহাগ ওই অফিসের পিয়ন। আর নাসিরুল ইসলাম বিদ্যুতের লাইনম্যান।
রমনা থানার এসআই শামসুদ্দীন জানান, বিদ্যুতের কাজ করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই ছিল।

