ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গয়েশ্বরের মুক্তিতে বাধা নেই

Link Copied!

Goesssorনিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল থাকায় মুক্তিতে বাধা নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের।
এর আগে গত ৬ মে তুরাগ থানায় দায়ের করা একটি মামলায় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন দেন।
পরে এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ২৪ মে গয়েশ্বর জামিন স্থগিত করেন আপিল বিভাগ। পরে গয়েশ্বরের আইনজীবী আপিল বিভাগে আবারো জামিন আবেদন করলে আজ শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উল্লেখ্য, জানুয়ারিতে হরতাল-অবরোধের সময় রাস্তায় তিন কাটাযুক্ত তারকাটা বিছানোর পরিকল্পনার অভিযোগ এনে গয়েশ্বরের বিরুদ্ধে মামলাটি দায়ে করে পুলিশ।