সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গোপন বৈঠক চলাকালে মহিলা জামায়াতের রোকন আসমা খাতুনসহ (৪০) ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসা পাড়া এলাকার জনৈক ফজলুল হকের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে জামায়াতের মহিলা সদস্য ও পুরুষ সদস্যরা সমবেত হয়েছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ পুরাতন সাতক্ষীরা এলাকার ফুজলুল হকের স্ত্রী মহিলা জামায়াতের রোকন আসমা খাতুনসহ ১৩ জন নারী ও তিন জন পুরুষকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করেছে।

