নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী বোমা দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জিরাবো-শ্রীখণ্ডিয়া সড়কের পাশে রংধনু হাউজিংয়ের একটি প্লটে পরিত্যক্ত অবস্থায় তিনটি বোমা দেখতে পায় স্থানীয়রা। এ সময় সেখান থেকে বোমাগুলো সরানোর চেষ্টা করলে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। পরে আশুলিয়া থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দুটি বোমা উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল জানান, বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

