চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জোরারগঞ্জের পূর্ব হিঙ্গুলি এলাকার বাসিন্দা মৃত আবুল হাসেমের ছেলে বাস চালক মো. ইদ্রিস (৪০) ও ফেনীর সুলতানপুর এলাকার মৃত গোলাম ছোবহানের স্ত্রী মাহফুজা আফরিন (৫০)।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন বাংলামেইলকে বলেন, ‘বারইয়ারহাট থেকে চট্টগ্রামগামী চয়েস পরিবহনের একটি বাস ছোট কমলদহ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে যায়। এতে চালক ও এক নারী যাত্রী নিহত হন। তবে কেউ আহত হননি।’


