ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিএসএফের গুলি ককটেল বিস্ফোরণ

Link Copied!

BSFদিনাজপুর প্রতিনিধি : বিরামপুরের দাউদপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুরের দাউদপুর ক্যাম্প এলাকার মেইন পিলার ২৯০ সাব-পিলার-৩ এফ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘঠে। একই এলাকায় সকাল ১১টা ১০ মিনিটে গুলি বর্ষণের ঘটনাও ঘটে বলে এলাকাবাসী জানান।
বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. ইসমাইল হোসেন জানান, ভারতীয় অংশের গোবিন্দপুরের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম কামু নামে এক ব্যক্তি সীমান্তের কাটা তারের কাছে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে জানার জন্য তারা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় অংশের একজন নাগরিক গরুর মাংস কেটে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এ ঘটনাটি ঘটেছে। সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে কোননো ধরনের গোলাগুলির ঘটনা ঘটলে কারণ জানিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে বিষয়টি অভিহিত করতে হয়। এ ক্ষেত্রে এটি করা হয়নি। এ কারণে তারা প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠাবেন।