ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আপনার পরিণতি নিয়ে ভাবুন

Link Copied!

khaleda--Hasanনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনকে বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘আপনি নিজের পরিণতি নিয়ে ভাবুন। হরর মুভির ডাইনির মতো আপনার দশা হবে।
সরকারের পরিণতি হীরক রাজার মতো হবে- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনি (খালেদা) সরকারের পতন করবেন বলে এখন নিজেই নিজের পতন করেছেন। হরর মুভির শেষে যেরকম ডাইনির করুণ পরিণতি হয় আপনারও সেই পরিণতি হবে। জনগণকে পুড়িয়ে হত্যার প্রতিশোধ তারাই নেবে।
তিনি আরো বলেন, বিশ্বব্যাংক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ। এটা আওয়ামী সরকারের দিন বদল ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণেরই অংশ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. হাসান ইমামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।