ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮

Link Copied!

Handcupনিজস্ব প্রতিবেদক : ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযানে রাজধানী থেকে ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে ওই সময় আরো অন্তত ৫ ডাকাত পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. জালাল, মো. ইউসুফ হাওলাদার, মো. বাচ্চু সরদার, মো. কুদ্দুস, মো. নেকবার মিয়া, মো. কামরুজ্জামান, মো. স্বপন ও মো. কামাল শেখ। অভিযানে তাদের কাছ থেকে চাঁপাতি, ছোরা, কাটার, সিলাই রেঞ্জ, স্ক্রু-ড্রাইভার ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশ ৮ ডাকাতকে গ্রেপ্তার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির উদ্দেশ্যে আনা ট্রাক ফেলে এই চক্রের আরো অন্তত ৫ সদস্য পালিয়ে যায়।
তিনি জানান, এই চক্রটি ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন জেলায় দোকানের সাটার ভেঙ্গে ও তালা ভেঙ্গে ডাকাতি করে।
গত ১০/১৫ দিন আগে রাজধানীর শ্যামপুর বাজারের একটি মোবাইলের দোকানের সাটার কেটে প্রায় ৪ থেকে ৫ শত মোবাইল, চার্জার, মোবাইলের ব্যাটারি, সিমকার্ড ও অন্যান্য মালামাল এই চক্রটি নিয়ে যায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই যাত্রাবাড়ীর সামিউল্লাহ প্লাজার (৪০/২) নীচ তলার শাহ টেলিকম নামের দোকান থেকে ১৩৫টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আগেও গোয়েন্দা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম গ্রেপ্তার করেছিল বলেও তিনি জানান।
ঢাকার বিভিন্ন থানায় এই চক্রের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।